**আজ দেখা হয়েছিলো** পর্ব ১

দিনটি ছিলো শুক্রবার, আমি ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো আজ ও আমার ছোট্ট খামারে গেলাম খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কাজ শেষ হতে না হতেই মা আমাকে ডেকে বাজারের ব্যাগ হাতে ধরিয়ে বললো যা বাজার থেকে কিছু সবজি নিয়ে আই। আমি কিছু না বলেই বেসিং এর দিকে চলে গেলাম হাত মুখ ধুয়ে তৈরি হবার জন্য। তৈরি হয়ে পকেটে কিছু টাকা নিয়ে মায়ের হাত থেকে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বললাম - বলো মা কি কি আনতে হবে ? মা হেসে আমাকে বললো - বেশি কিছু আনতে হবে না, কিছু কাঁচা সবজি আর তোর পছন্দের মাছ নিয়ে আই। আমি হাসতে হাসতে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে যেতে হলে আমাদের গ্রামের পর আর একটি গ্রাম এর ভিতর দিয়ে যেতে হয়। ঐ গ্রামের মোড়ল ছিলেন আমার বাবার ফুপাতো ভাই মজনু কাকা। পথে যেতে যেতে মজনু কাকার সাথে দেখা হয়ে গেলো। মজনু কাকা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে দেখেই কাকা আমাকে ডাক দিয়ে বললো কেমন আছিস খোকা তোকে তো অনেক দিন হয় দেখিনা। আমি কাকার কাছে গেলাম বললাম, কাজের ভিতরে একটু ব্যস্ত থাকা হয়তো কাকা যার কারণে বাইরে তেমন ঘোরাফেরা করতে পারিনা। কাকা হেসে বললো ঠিক আছে, অনেক দিন পর দেখা হলো চলো বাড়ির ভিতরে চলো এক কাপ চা খেয়ে যাবে। আমি যেতে না চাইলেও কাকা আমাকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে গেলো। কাকার বাড়িতে কাকা, কাকি আর তাদের আদরের মেয়ে রুপা থাকে। রুপা তাদের একমাত্র মেয়ে। সে এবার এস.এস.সি পরীক্ষা দিবে। """"অসমাপ্ত""""

Comments